আটক জেএমবির দাওয়াতি শাখার ২ সদস্য - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

আটক জেএমবির দাওয়াতি শাখার ২ সদস্য


রফিকুল ইসলাম:বরগুনা থেকে জেএমবির দাওয়াতি শাখার ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮)সদস্যরা।বুধবার (১৮ মার্চ) দিনগত রাতে র্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আটকরা হলেন- বরগুনা সদর থানাধীন গৌরিচন্নার আমতলী এলাকার মৃত হাতেম আলী হাওলাদেরর ছেলে মো.আবু সালেহ (৪৫) ও কদমতলার খাজুরতলা এলাকার আলী আকাব্বর মৃধার ছেলে মো. ইউসুফ মিরাজ (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটক মো. আবু সালেহ ও মো. ইউসুফ মিরাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। উভয়ই শীর্ষ জেএমবি সদস্য মো. সুলতান নাসির উদ্দিন ওরফে নাসিরসহ বিভিন্ন শীর্ষ জেএমবি নেতার সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে।তারা সংগঠনের সদস্য ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া এর আগে গ্রেফতারকৃত অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে আটক আসামিদের বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়।আটকরা জেএমবির সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় পলাতক আসামিদের দাওয়াত দেয়। বর্তমানে তারা ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থি কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিল।

Top