কর্মবিরতিতে যাচ্ছেন অভিনয়শিল্পীরা,করোনাভাইরাসের কারনে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

কর্মবিরতিতে যাচ্ছেন অভিনয়শিল্পীরা,করোনাভাইরাসের কারনে


আলোকিত বার্তা:করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অভিনয়শিল্পীরা আগামী ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত কর্মবিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব,নাট্যকার,অভিনেতা ও নাট্যপরিচালক মামুনুর রশীদ। বিষয়টি আজ বৃহস্পতিবার(১৯ মার্চ)সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে ডিরেক্টরস গিল্ড,নাট্যকার সংঘ, অভিনয়শিল্পী সংঘের নেতারা তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে এ বিষয়টি জানিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মামুনুর রশীদ।তিনি বলেন,ইলেক্ট্রনিক মিডিয়ায় কয়েক হাজার কর্মী কাজ করছেন। কিন্তু বর্তমানে করোনাভাইরাসের জন্য চারদিকে যে সমস্যা তৈরি হয়েছে, সে কারণে আমরা কর্মবিরতিতে যাওয়ার কথা ভাবছি। এ বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিলাম। কারণ আমাদের অনেক কিছুই বিবেচনায় আনতে হয়। আমরা যদি এখন কাজ বন্ধ করে দেই তাহলে টেলিভিশনের স্বাভাবিক অনুষ্ঠানমালা বিঘ্নিত হবে।

মামুনুর রশীদ বলেন,আমাদের মিডিয়ায় প্রচুরসংখ্যক কর্মী রয়েছেন,যারা দিন আনে দিন খায়, তাদের কথাও বিবেচনায় আনতে হবে।তবে আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে আগামী ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত কর্মবিরতিতে যাবো। ১৩টি সংগঠন আমাদের সঙ্গে রয়েছে। এসব সংগঠনের সাথে বসে আজকে সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেব।তিনি বলেন,বাকি সংগঠনগুলো যদি অনুমোদন করে তাহলে আমরা ২২ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত কর্মবিরতিতে যাবো। তারপর কী হবে সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। আজ সন্ধ্যার পরই আমরা এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাবো।

Top