মির্জাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল আটটায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,মির্জাগঞ্জ থানাসহ বিভিন্ন রাজনৈতিক,মির্জাগঞ্জ প্রেসক্লাব ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী। আমার বাড়ি আমার খামার প্রকল্পের সম্বনয়ক মোঃ আল আমীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আত্ধসঢ়;হার উদ্দিনআহম্মেদ,আওয়ামীলীগের প্রবীণ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল শিকদার, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. আর শওকত আনোয়ার ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন প্রমুখ। এছাড়াও মসজিদ, মন্দির, সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর ১৬ জনকে ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে ২০ জনের মধ্যে চেক বিতরণ করা হয়।