নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি রোধে মাঠ পর্যায়ে অভিযান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি রোধে মাঠ পর্যায়ে অভিযান


রফিকুল ইসলাম:নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি রোধে মাঠ পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়।
বুধবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল নগরের চৌমাথা,বটতলা,গির্জা মহল্লা, ফলপট্টি ও চকবাজার এলাকায় বাজার তদারকিমূলক এ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে নির্ধারিত মূল্য ৩০ টাকার বেশি দামে মাস্ক বিক্রি করায় গির্জা মহল্লাস্থ গ্রিন লাইব্রেরিকে ১৫ হাজার টাকা, আল আমিন লাইব্রেরিকে ১৫ হাজার টাকা, চকবাজারস্থ আলাউদ্দিন ব্রাদার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ফলপট্টির নিউ আলক্বারী হোটেলকে তিন হাজার টাকা এবং বিদেশি কসমেটিকস ও অন্য পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় নবগ্রাম রোডের হাট সুপার শপকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, নির্ধারিত দামে মাস্ক বিক্রয়সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা করার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি উপস্থিত নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে হটলাইন নম্বর ১৬১২১ এ ফোন করে সেবা নেওয়ার আহবান জানান তিনি।অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা ও এস এই ইমরান আহমেদসহ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের ১০ সদস্য।

Top