নতুন ১০৪ জনসহ ব‌রিশালে বিভাগে মোট ১৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

নতুন ১০৪ জনসহ ব‌রিশালে বিভাগে মোট ১৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


রফিকুল ইসলাম:করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নতুন ১০৪ জনসহ ব‌রিশালে বিভাগে মোট ১৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।বুধবার (১৮ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্ত‌রের ব‌রিশাল বিভাগীয় কার্যালয়ের সহকা‌রী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।ব‌রিশাল বিভাগের ছয় জেলার হিসেব অনুযায়ী, ব‌রিশালে নতুন ৩৫ জনসহ মোট ৬১ জন, পটুয়াখালীতে নতুন দু’জনসহ মোট ২৩ জন, ভোলায় নতুন আট জনসহ ১৪ জন, পিরোজপুরে নতুন ১৩ জনসহ ৩২ জন, বরগুনায় নতুন ৩৮ জনসহ ৪৬ জন ও ঝালকা‌ঠিতে নতুন আট জনসহ ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।সহকা‌রী পরিচালক শ্যামল জানান,কোয়ারেন্টাইনে থাকা ১৯৪ জনের অধিকাংশই প্রবাসী,এর মধ্যে বরিশাল ও বরগুনায় দু’জন হাসপাতালে রয়েছেন।তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।তিনি বলেন,কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা। পাশাপা‌শি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে। আমরাও ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে খোঁজ রাখছি। বুধবার বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে মিটিং করেছি। সেখানে প্রবাসীসহ সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে রাখার জন্য চাপ প্রয়োগের একটি বিষয় সামনে এসেছে।

তিনি বলেন,ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি,পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের কর্মীরা সব বাড়ি বাড়ি পুনরায় গিয়ে বৃহত আকারে সার্স করবে এবং কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য প্রয়োজনে জেল-জরিমানাসহ যা যা করা প্রয়োজন তা করা হবে।এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১ টায় আবারো সভা করা হবে। সে সভায় ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সবাইকে একযোগে নির্দেশনা দেওয়া হবে।এদিকে বরিশালের সিভিল সার্জন ডা.মো.মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বরিশালে বিদেশফেরতের সংখ্যার হিসেবে কোয়ারেন্টাইনে থাকার সংখ্যাও বাড়ার কথা।তিনি জানান,বিদেশফেরত ব্যক্তিরা জন্মস্থানের ঠিকানা দিলেও শহরে বা অন্য কোথায়ও অবস্থান করায় তাদের খুঁজে বের করায় সমস্যা হচ্ছে। যদিও তাদের খুঁজে বের করতে মাঠকর্মী ও প্রশাসন কাজ করছে। আর যাদের ১৪ দিন পার হয়েছে তাদের হোম কোয়ারেন্টেনে রাখা হবে না।

Top