করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে কোচিং সেন্টার চালু - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে কোচিং সেন্টার চালু


রফিকুল ইসলাম:করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে কোচিং সেন্টার চালু রাখায় নগরের রাইটি একাডেমির ম্যানেজার সুমন রায়কে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বরিশালে কোচিং সেন্টারগুলো চলছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার(১৮ মার্চ)দুপুরে নগরের বগুড়া রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর বাংলানিউজকে জানান,অভিযানকালে নগরের লস্কর লেনে রাইট একাডেমি নামে একটি কোচিং-এ ক্লাস কার্যক্রম চলমান পাওয়া যায়। কোচিংয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোচিং কর্তৃপক্ষ অভিভাবকদের বলেছে কোচিংয়ে শিক্ষার্থীদের পাঠাতে।তাই তারা কোচিংয়ে এসেছে।তিনি বলেন,সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় কোচিংয়ের ম্যানেজার সুমনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি,ভবিষ্যতে সরকারি আদেশ অমান্য না করা ও করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের কোচিং এনে জমায়েত না করার জন্য পরামর্শ দেওয়া হয়।তিনি আরও বলেন, অপরদিকে নগরের লস্কর লেন এলাকার বেশ কয়েকটি কোচিংয়ে কার্যালয় খোলা পাওয়া যায় কিন্তু ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Top