বরিশাল নগরের খালেদাবাদ কলোনীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বরিশাল নগরের খালেদাবাদ কলোনীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।


রফিকুল ইসলাম:বরিশাল নগরের খালেদাবাদ কলোনীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি মাদক বিক্রির ১১ হাজার ২ শত টাকা উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম প্যাদা ও তার সহযোগী এবং শ্যালক মো. আরমান শেখ, শ্বশুর মো. গোলাম শেখ, স্ত্রীর বড় বোন মোসা. জেসমিন বেগম ও মো. শাকিল।মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,আটক হওয়া রফিকুল ইসলাম প্যাদার বিরুদ্ধে ৫টি এবং তার সহযোগী ও শ্যালক আরমান শেখের বিরুদ্ধে ১৫টি ও শ্বশুর গোলাম শেখ ও শাকিলের বিরুদ্ধে ১টি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের সহকারি কমিশনার নরেশ চন্দ্র কর্মকার।

Top