করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে কুবির ফার্মেসী বিভাগ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে কুবির ফার্মেসী বিভাগ


কুবি প্রতিনিধি:করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাজারে তৈরী হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের তীব্র সংকট।এ সংকট কমাতে ও অসাধু ব্যবসায়ীদের হাত হতে শিক্ষার্থীদের রক্ষা করতে এগিয়ে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ।১৫ মার্চ ( রবিবার) ফার্মেসী বিভাগের ল্যাবে শিক্ষক, শিক্ষার্থী ও ল্যাব সহকারীর সহযোগিতায় প্রাথমিকভাবে প্রায় ৩০০ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে বিতরণ করা হয়েছে।এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসি বিভাগকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। যাতে আরো ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। আগামীকাল ১৭ মার্চ এগুলো বিতরণ করা হবে। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন বিভাগের শিক্ষকবৃন্দ।

এ ব্যাপারে জানতে চাইলে বিভাগীয় প্রধান সৈয়দ কৌশিক আহমেদ বলেন,কিছু অসাধু ব্যবসায়ী হ্যান্ড স্যানিটাইজারের দাম বৃদ্ধি কিংবা সংকট তৈরী করছে। ফার্মেসী হেলথ রিলেটেড সাবজেক্ট হওয়ায় দায়বদ্ধতার জায়গা থেকে জনস্বার্থে আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি।এ প্রসঙ্গে উপাচার্য ড.এমরান কবির চৌধুরী বলেন,ফার্মেসী ডিপার্টমেন্টের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।ফার্মেসী বিভাগের আরো হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করার জন্য যত আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে, তা বিশ্ববিদ্যালয় বহন করবে। তাদেরকে ৫০ হাজার টাকা দেয়া হয়েছে আরো ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার জন্য।

Top