উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে কাঠালতলী হাসপাতাল ও মাধবখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে পালিত হয়নি মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস। সরকারি পরিপত্র অনুযায়ী সকল সরকারি, বেসরকারি স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মুজিববর্ষ পালনের নিদের্শ থাকলেও ব্যতিক্রম চিত্র মিলে উপজেলার কাঠালতলী হাসপাতাল ও মাধবখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র্রে।মঙ্গলবার ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল ও মাধবখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র দ’ুটিতে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা, টানানো হয়নি মুজিববর্ষের কোন ফেস্টুন বা ব্যানার। এছাড়াও প্রতিষ্ঠান দুটিতে নেই বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের এমএলএসএস জাতীয় পতাকা উত্তোলন করেন। কাঠালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন ও মাধবখালী পরিবার পরিকল্পনা কেন্দ্রর ফার্মাসিস্ট মোঃ মহিউদ্দিনের কাছে জানতে চাইলে বলেন,ভুলবশত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিস থেকে দেওয়া হয়নি।
এমনকি মুজিববর্ষ ও শিশু দিবস উদ্ধসঢ়;যাপন সম্পর্কে আমাদের কোন দিক নির্দেশনা দেওয়া হয়নি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা কেন্দ্রে যথাযথ ভাবে মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং গত ৯ মার্চ মাসিক মিটিং শেষে সকলকে ব্যানার নেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু মাধবখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে ব্যানার নেয়নি। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা জানান, বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি রাখা বাধ্য তামূলক। মুজিববর্ষ পালন না করে থাকে এবং ব্যানার ও জাতীয় পতাকা যদি টানানো না হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।