উম্মোচন করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

উম্মোচন করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনার আমতলী পৌরসভা চত্ত্বরের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হবে।

১৭ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় আমতলী পৌরসভা চত্ত্বরের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করবেন জাতীয় সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম), বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলা- উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য আমতলী পৌরসভা ৩২ লক্ষ টাকা ব্যয়ে ও পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সার্বিক তত্ত্বাবধানে পৌর ভবনের সামনে বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

Top