বরিশালের আগৈলঝাড়ায় প্রভাবশালী ব্যাক্তিদের ম্যানেজ করে দোকান দখল করছে স্থানীয় রাসেল,বাবুল,আনিস বাহিনী ।
রফিকুল ইসলাম:বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলার বাজারের দোকান ঘর প্রভাবশালী ব্যাক্তিদের ম্যানেজ করে ভাংচুর করে দখল করছে স্থানীয় রাসেল,বাবুল আনিস বাহিনী এমন অভিযোগ ভুক্তভুগি পরিবারের।(১২ মার্চ) বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে। অবৈধভাবে দোকান ঘর ভাংচুর করে দখলে নেয় দখল দার বাহিনী এমন অভিযোগ করেছেন স্থানীয় দোকান ধাররা।দোকান ঘর ভাংচুর ও দখল করার ঘটনায় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদ কর্মীদেরও ম্যানেজ করার চেষ্টা করেন দখলদারের পক্ষের প্রতিনিধিরা।সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে দখলক্রিত দোকান তালা জুলিয়ে চলে যায় দখল দার বাহিনী।এদিকে জানাযায়,গৈলার বজারের দোকান ঘর এর প্রকৃত মালিক গৌরঙ্গ চন্দ্র শীল অসুস্থ্য হয়ে পরলে তাহার পরিবার কার্তিক শীল এর কাছে দোকানঘর বিক্রয় চুক্তিপত্র করে ২০১৪ সালের আগস্ট মাসের ১০ তারিখ।পরে বিক্রয় করে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের ২ তারিখ।অন্যদিকে জানাযায়,গৌরঙ্গ চন্দ্র শীল এর সহপরিবার ইসলাম ধর্ম গ্রহন করে।দীর্ঘ দিন ওই দোকান ঘরটি কার্তিক শীল এর কাছ থেকে ভাড়া নিয়ে নওমুসলিম ইব্রাহিম সেলুন দেন।অসহয় হিসাবে পেয়ে জবর দখল করে স্থানীয় রাসেল,বাবুল ,আনিস বাহিনী।
অবৈধ দখলের বিষয়ে নওমুসলিম ইব্রাহিম বলেন আমার বাবা গৌরঙ্গ চন্দ্র শীল অসুস্থ্য হয়ে পরলে আমরা জমি বিক্রয় করি খালু কার্তিক শীলের কাছে।আজ একটি ভুয়া দলিল বানিয়ে জবর দখল করে নিয়েছে আমার আয়ের এক মাত্র ভাড়াটিয়াদোকানটি।গৌরঙ্গ চন্দ্র শীল এর স্ত্রী জানায়,এটা একটা ভূয়া দলিল,দলিলে যে সই আমি এবং আমার পরিবার কেহ সই করিনি এটা আমার সই না।আমি এর বিরুদ্ধে আইনের সঠিক বিচার চাই।রাসেল,বাবুল ,আনিস এর সাথে কথা বলার চেস্টা করা হলে তারা কেহ এব্যাপারে কোন কথা বলতে চান না বলে মত প্রকাশ করেন।
গৈলা বাজার বাজার কমিটির সাধারন সম্পাদক মো.ফারুক সরদার জানান,আমি সুনেছি অবৈধ বাবে দোকান ঘর দখল করা হয়েছে শুনেছি।আপনারা দখল দারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করুন আমি এই অসহয় পরিবারটির পক্ষে আছি সত্যের পক্ষে থাকব সব সময়।