বরিশাল নগরের রুপাতলী হাউজিং এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক
রফিকুল ইসলাম:বরিশাল নগরের রুপাতলী হাউজিং এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।আটকরা হলেন মো.রাসেল হাওলাদার ও রাসেল খান।রোববার(১৫)মার্চ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়ন্দা(ডিবি)শাখার সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার।
এর আগে ডিবির পরিদর্শক(ইনসপেক্টর)মীর শওকত আলীর নেতৃত্বে উপ-পরিদর্শক(এসআই)মো.হেলালুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।