বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা বেড়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা বেড়েছে।


রফিকুল ইসলাম:বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা বেড়েছে।১১ থেকে এখন এই সংখ্যা ২০ এ দাঁড়িয়েছে।পাশাপাশি হোম কোয়ারেন্টাইন থেকে আত্মগোপনে থাকা এক প্রবাসীও নিজ বাড়িতে ফিরে এসেছেন।সোমবার (১৬ মার্চ) দুপুরে বরিশালের সিভিল সার্জন ডা.মো.মনোয়ার হোসেন এ তথ্য জানান।তিনি বলেন,বাকেরগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসী স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। বিষয়টি জানার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ফিরে এসেছে।

তিনি আরও বলেন,বিদেশ থেকে যে প্রবাসীরা বাংলাদেশে আসছেন,তাদের তালিকা এখন পর্যন্ত হাতে পায়নি সিভিল সার্জন অফিস।এ কারণে গত শনিবার(১৪ মার্চ)থেকে যারা বাংলাদেশে এসেছেন তাদের কোয়ারেন্টাইন যথাযথ ভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।এদিকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী এখনো পৌঁছায়নি বলে জানা গেছে।

Top