করোনা ভাইরাস মোকা‌বিলায় সরকা‌রের প্রস্তু‌তি যথেষ্ট নয় - Alokitobarta
আজ : শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

করোনা ভাইরাস মোকা‌বিলায় সরকা‌রের প্রস্তু‌তি যথেষ্ট নয়


সালেহ আহমেদ:করোনা ভাইরাস মোকা‌বিলায় সরকা‌রের প্রস্তু‌তি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নগরের সদর রোডে দলীয় কার্যালয় চত্বর থেকে করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সরোয়ার বলেন,সরকারের করোনা ভাইরাস পরীক্ষার মে‌শিনপত্রগুলো বি‌ভিন্ন স্থানে অচল।দেশের বি‌ভিন্ন স্থান থেকে প্রবাসীরা যারা ফিরে আসছেন তাদের পরীক্ষা-নিরীক্ষাও স‌ঠিকভাবে হচ্ছে না বলেও অ‌ভিযোগ করেন তি‌নি। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ দ্রুত গ্রহণের আহ্বান জানান তি‌নি।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব‌রিশালে মহানগর বিএন‌পি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করে।এ সময় মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক জিয়া উ‌দ্দিন সিকদার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তা‌রিন উপ‌স্থিত ছিলেন।

Top