সাংবাদিক আরিফকে দেখতে গেলেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)র সভাপতি - Alokitobarta
আজ : শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আরিফকে দেখতে গেলেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)র সভাপতি


আলোকিত বার্তা:সাংবাদিক আরিফকে দেখতে গেলেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)র সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠের চিপ ক্রাইম মোঃ খায়রুল আলম রফিক।সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি,পেশাগত কাজে বাধা দানের ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।এমনকি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাবার মত ঘটনাও ঘটেছে।পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এমন ঘৃণ্য কর্মকাণ্ডের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)র সভাপতি মোঃ খায়রুল আলম রফিক ।

এ ধরনের কার্যকলাপ বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।তিনি বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ।সমাজের অসংগতি এবং জনদুর্ভোগ প্রকাশ্যে তুলে ধরাই তাদের প্রধান কাজ। ক্ষেত্রবিশেষে এধরনের সংবাদ প্রকাশের জেরে ব্যক্তিস্বার্থ ক্ষুণ্ন হওয়ায় পেশাদার সাংবাদিকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।এরই ধারাবাহিকতায় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সকল ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ,সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Top