বরিশালে আত্মগোপনে চ‌লে যাওয়া এক প্রবাসী হোম কোয়া‌রেন্টাই‌নে আবা‌রো ফি‌রে এ‌সে‌ - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বরিশালে আত্মগোপনে চ‌লে যাওয়া এক প্রবাসী হোম কোয়া‌রেন্টাই‌নে আবা‌রো ফি‌রে এ‌সে‌


পাখি আক্তার:বরিশালে আত্মগোপনে চ‌লে যাওয়া এক প্রবাসী হোম কোয়া‌রেন্টাই‌নে আবা‌রো ফি‌রেএ‌সে‌ছেন রোববার(১৫ মার্চ)সন্ধ্যায় বিষয়‌টি বাংলা‌নিউজ‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. ম‌নোয়ার হো‌সেন।তিনি জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন এক প্রবাসী। শনিবার (১৪ মার্চ) থেকে নিজ বাড়িতে না থেকে তিনি আত্মগোপনে চ‌লে যান। তিনি কোথায় আছেন সেব্যাপারে স্পষ্ট তথ্য দিচ্ছি‌লো না তার পরিবারও। তবে বিভিন্ন সুত্র থেকে পাওয়া তথ্য জানা যায় তিনি পটুয়াখালীতে ছি‌লেন।

স্বাস্থ্য বিভা‌গের পক্ষ থে‌কে ঐ প্রবাসী এবং তার প‌রিবা‌রের সা‌থে যোগা‌যোগ করা হ‌লে বি‌কে‌লে তিনি নিজ বা‌ড়ি‌তে ফি‌রে আ‌সেন।তি‌নি আরও ব‌লেন,নিয়মানুযায়ী কোয়া‌রেন্টাইনে রাখা হ‌লেও তার শরী‌রে ক‌রোনা ভাইরা‌সের কোন উপসর্গ বা লক্ষন দেখা যায়‌নি।উ‌ল্লেখ্য ওই প্রবাসীর বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মল্লিক বাড়ি। ১০ মার্চ তিনি সৌদি থেকে ঢাকায় আসেন। ১১ মার্চ তিনি নিজ বাড়িতে পৌছেন। ১৩ মার্চ থেকে তার কোয়ারেন্টাইন শুরু হলে ১৪ মার্চ তিনি স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপন করেন।

Top