করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট নয়
সালেহ আহমেদ:করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নগরের সদর রোডে দলীয় কার্যালয় চত্বর থেকে করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সরোয়ার বলেন,সরকারের করোনা ভাইরাস পরীক্ষার মেশিনপত্রগুলো বিভিন্ন স্থানে অচল।দেশের বিভিন্ন স্থান থেকে প্রবাসীরা যারা ফিরে আসছেন তাদের পরীক্ষা-নিরীক্ষাও সঠিকভাবে হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ দ্রুত গ্রহণের আহ্বান জানান তিনি।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে মহানগর বিএনপি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করে।এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন উপস্থিত ছিলেন।