পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া (১৩)নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া কাকচিড়া এলাকার দেলোয়ার নাইবের মেয়ে।পরিবারের সূত্রে জানা যায় দুপুর ১২টার দিকে পুকুর থেকে অন্য পুকুরে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি নেওয়ার সময় সুমাইয়া বৈদ্যুতিক পাম্পে হাত দেওয়ায় সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট মারা যায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার কথা শুনে আমি পুলিশ পাঠিয়েছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর লাশ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।

Top