তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সালেহ আহমেদ:বরিশালের বানারীপাড়ার সন্ধ্যানদীতে নিখোঁজ হওয়া জান্নাত(৬)ও হিজলার মেঘনানদী থেকে অজ্ঞাতপরিচয়(২৫)এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপু‌রে ওই তরুণীর মর‌দেহ ময়নাতদন্তের জন্য ব‌রিশাল শেরে-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌ল মর্গে পাঠানো হয়ে।হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় স্থানীয়রা একটি চরের পাশে মেঘনানদীতে এক তরুণীর গলাকাটা মর‌দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ পচন ধরা ওই মর‌দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই মনিরুজ্জামান বলেন, তরুণীর গলা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া তরুণীর পরিচয় ও তার পরিবারের সদস্যদের সন্ধান পেতে বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে।এদিকে রোববার দিনগত রাত সাড়ে ১২টার বানারীপাড়া উপজেলার সন্ধ্যানদীর ফেরিঘাটের দক্ষিণ পাশে থেকে জান্নাত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাত উপজেলার পূর্ব উদয়কাঠী গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। জান্নাত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বানারীপাড়া পৌর এলাকার ফেরিঘাটের উত্তর পাশ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।জানা গেছে,নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সাভির্সের একটি ডুবুরি দল জান্নাতকে খুঁজতে সন্ধ্যানদীতে নামে কিন্তু, তারা উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে নিখোঁজ হওয়ার অন্যপ্রান্তে জান্নাতের মরদেহ ভেসে উঠে।বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন,জান্নাত নিখোঁজ হওয়ার প্রায় ২৭/২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।এছাড়া জান্নাতের মরদেহ উদ্ধার করা পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Top