মুজিববর্ষের এই মহান মার্চ মাসে তোমাদের কর্মজীবনের প্রথম যোগদান। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

মুজিববর্ষের এই মহান মার্চ মাসে তোমাদের কর্মজীবনের প্রথম যোগদান।


রফিকুল ইসলাম:বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন,মুজিববর্ষের এই মহান মার্চ মাসে তোমাদের কর্মজীবনের প্রথম যোগদান। জনগণের সাথে সদাচার এবং আস্থা বজায় রেখে সেবা নিশ্চিত করবে। সমুন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার ব্রত নিয়ে আমাদের কাজ করতে হবে। “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার”এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

রবিবার (১৫ মার্চ) পুলিশ লাইন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের দিনব্যাপি ওরিয়েন্টশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময়ে উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক এন্ড ফোর্স) মোঃ মাসুদ রানা, আরআই মোঃ মোবাক্ষের আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Top