বরিশাল নগরের অভিজাত রেস্তোরাঁসহ চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
পাখি আক্তার:অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ পণ্যের ব্যবহারের অপরাধে বরিশাল নগরের অভিজাত রেস্তোরাঁসহ চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় নগরের বডটতলা এলাকার বনফুল সুইটসকে ১০ হাজার টাকা, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ওয়েস্টার্ন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, একই এলাকার লেকভিউ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও ঢাকা শর্মা হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পৃথকভাবে প্রসিকিউশন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া আক্তার ও বরিশাল সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা (স্যানিটারি ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক।ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল র্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদের নেতৃত্বাধীন একটি দল ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ফিল্ড অফিসার মাহফুজুর রহমান।