বরিশালের বানারীপাড়া ও মুলাদী উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ দু’জন নিঁখোজ রয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালের বানারীপাড়া ও মুলাদী উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ দু’জন নিঁখোজ রয়েছে।


পাখি আক্তার:বরিশালের বানারীপাড়া ও মুলাদী উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ দু’জন নিঁখোজ রয়েছে।শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বানারীপাড়া পৌর এলাকার ফেরিঘাট থেকে জান্নাত নামে ৬ বছরের এক শিশু নিঁখোজ হওয়ার ঘটনা ঘটেছে।নিঁখোজ জান্নাত বানারীপাড়া উপজেলার পূর্ব উদয়কাঠী গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।জাহাঙ্গীর হোসেন জানান,তারা বানারীপাড়া সদর থেকে ট্রলার যোগে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য ফেরিঘাট এলাকায় অবস্থান করছিল। শিশু জান্নাতও সেখানে তাদের সঙ্গে ছিল। কিছুসময় পরে জান্নাতকে তারা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়রা ধারণা করছে পা পিছলে জান্নাত নদীতে পড়ে যেতে পারে। বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কামার পাল জানান, শিশুটি নিঁখোজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে তল্লাশী চালিয়েছে, তবে তার সন্ধান পাওয়া যায়নি।অপরদিকে বরিশাল মুলাদীর মৃধারহাট লঞ্চঘাটে নৌকাডুবিতে পল্লীবিদ্যুতের লাইনম্যান আলাউদ্দিন সরদার (২০) নিঁখোজ হয়েছেন।

সে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ এলাকার সিদু সরদারের ছেলে।শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জয়ন্তীর শাখা নদীতে খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আকস্মিক ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়, এসময় ৭/৮ জন সাঁতরে তীরে উঠলেও আলাউদ্দিন সরদার নিঁখোজ হয়।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে।

Top