বরগুনার তালতলী উপজেলা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে টি-টোয়েন্টি টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বরগুনার তালতলী উপজেলা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে টি-টোয়েন্টি টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


মল্লিক মো.জামাল,বরগুনাপ্রতিনিধি:ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বরগুনা তালতলী উপজেলা টি-টোয়েন্টি-২০২০ এ”র টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (১৪মার্চ) দুপুর ২টার সময় তালতলী সরকারি মডেলমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।প্রথমে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিশানবাড়িয়া ক্রিকেট একাদশ ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে১৬৩ রান তুলতে সমর্থ হয়।তালতলী ক্রিকেট একাদশ,২০ ওভারে ১৫২ রান তুলতে সক্ষম হয় । বিজয়ী দলের মোঃ ইকবল হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন তালতলী বন্দরের মো. রাজু। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন মো.আঃ মজিদ জোমাদ্দার ও মো. নুরুল আহাদ ।খেলায় নিশানবাড়িয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ, তালতলী বন্দর ক্রিকেট একাদশকে ১১রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে

খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা(ভারপ্রাপ্ত)এ”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব রেজবীউল কবীর জোমাদ্দার।উক্ত খেলায় আরো উপস্তিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলতাফ হোসেন, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র হালদার,তালতলী ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরে আলম সুমন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু,যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা,ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।এ সময় বক্তারা বলেন,বর্তমান সরকারের নানা উন্নয়নের সাথে সাথে এবং মাদকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে ক্রিড়ার ব্যাপক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Top