চাঁদাবাজের মূলহুতা আবুল খায়েরের বিরুদ্ধে লিখিত অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার নৌ-পথের চিহ্নিত চাঁদাবাজ আবুল খায়ের এর ব্যাপরোয়াচাঁদাবাজির যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে আবারো লিখিত অভিযোগ করলেন কয়লা ব্যাবসায়ী হীরা মিয়া।স্থানীয় ব্যাবসায়ীরা বলছেন, একের পর এক চাঁদাবাজি ও হুন্ডি ব্যাবসার অভিযোগ দিলেও আবুলখায়ের নিজেকে ক্ষমতাসীন দলের নেতা পরিচয়ে প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছেন পাঠলাই নদীর স্থানেস্থানে চাঁদাবাজি সহ নানা অপকর্ম।
বৃহস্পতিবার (১২ মার্চ) আবুল খায়ের এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তাহিরপুর থানায় লিখিতঅভিযোগ দায়ের করেন উপজেলার তরং শ্রীপুর গ্রামের কয়লা ব্যাবসায়ী হীরা মিয়া।অভিযোগ সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলেনুর মিয়ার ছেলে আবুলখায়ের একজন চিহ্নিত চাঁদাবাজ।এই চাঁদাবাজের নেতৃত্বে তাহিরপুর উপজেলার নৌ-পথের বেশ কয়েকটিস্থানে জোপুর্বক চাঁদা আদায় করা হয়। গতকাল ১২ মার্চ চারাগাঁও শুল্ক স্টেশনের মের্সাস এস.পিএন্টারপ্রাইজ থেকে ৩০ টন কয়লা নিয়ে একটি স্টীলবডি যাওয়ার পথে বৈঠাখালী বাঁধের সম্মুখে আবুলখায়ের সহ একটি সংঘবদ্ধ চাঁদাবাজ দল জোরপুর্বক চাঁদা আদায়ের চেষ্ঠা করে। এ সময় স্টীলবডিতেথাকা নৌ শ্রমিকরা চাঁদা দিতে অনিচ্ছা প্রকাশ করায় আবুল খায়ের শ্রমিকদের মারপিট করেস্টীলবডিতে থাকা ৩০টন কয়লা আটক করে রাখে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্যব্যাক্তিকে অবগত করে আবুল খায়ের এর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রস্তুতি নেন কয়লা ব্যাবসায়ীহীরা মিয়া।
কয়লা ব্যাবসায়ী হীরা মিয়া জানান,একই নদীতে স্থানে স্থানে চাঁদাবাজি সহ অবৈধভাবে হুন্ডি ব্যাবসা,সীমান্তের সকল ছিনতাই ও মাদক ব্যাবসা নিয়ন্ত্রন করে এক সময়ের ভবঘুরে সেই আবুল খায়েরনিজেকে ক্ষমতাসীন সেচ্ছাসেবকলীগের বড় নেতা পরিচয়ে বিগত কয়েক বছরে অবৈধভাবে কোটি টাকারমালিক বনে গেছেন।এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো:আতিকুর রহমান জানান,চাঁদাবাজি ও কয়লা আটকেরবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টির ব্যাবস্থা নেয়া হবে।