অভয়ারণ্য কুবির নতুন কমিটি গঠন; সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক সিফাত - Alokitobarta
আজ : সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

অভয়ারণ্য কুবির নতুন কমিটি গঠন; সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক সিফাত


সুলাইমান, কুবি প্রতিনিধি:প্রাকৃতিক বৈচিত্র সংরক্ষণে নিবেদিত পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ বাসার কে সভাপতি ও আইন বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী সাফায়িত সিফাতকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি রিজওয়ান কবির ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

কমিটিতে দায়িত্ব প্রাপ্ত অন্যান্যরা হলেন- সহসভাপতি পদে বাংলা বিভাগের মাহবুবা আক্তার, ফরহাদুর রহমান (এম সিজে), ইশতিয়াক আহমেদ (নৃবিজ্ঞান), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহন চক্রবর্তী (নৃবিজ্ঞান), সামিয়া হক রিভা (আইন), সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ (লোক প্রশাসন), সানজিদা ঋতু (এমসিজে), তমাল ভূইয়া (এমসিজে), অর্থ সম্পাদক পদে আবদুল্লাহ্ আল সিফাত (আইন), দপ্তর সম্পাদক পদে আরাফাত রাফি (বাংলা), প্রচার সম্পাদক পদে সুমাইয়া তাবাসসুম (নৃবিজ্ঞান)এবং উপ-প্রচার সম্পাদক পদে শাহ সামিন সাদি (অর্থনীতি)।উল্লেখ্য, ঘোষিত কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

Top