বরিশাল বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরত একজনসহ মোট ২১ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বরিশাল বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরত একজনসহ মোট ২১ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরত একজনসহ মোট ২১ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।শনিবার (১৪ মার্চ) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বরিশাল বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন বরিশালের বিভিন্ন উপজেলার ও একজন ইটালি ফেরত। তার বাড়ি ভোলা সদর উপজেলায়। এ নিয়ে গত তিনদিনে বরিশাল বিভাগে মোট ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছেবরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব মণ্ডল বলেন,এখন পর্যন্ত বরিশাল বিভাগের চার জেলার (বরিশাল, ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী) মোট ২১ জনকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে বরিশাল জেলার ১০ জন, পটুয়াখালীর পাঁচজন ও ঝালকাঠীর পাঁচজন এবং ভোলার একজন।হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলেও জানান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব।

Top