প্রায় আড়াইকেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

প্রায় আড়াইকেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।


আলোকিত বার্তা:বরিশালে পৃথক অভিযানে ১২টি গাঁজা গাছ, প্রায় আড়াইকেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরমধ্যে শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাতে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২টি গাঁজা গাছসহ আল আমিনকে (৩৫) আটক করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত জাবেদ আলী হাওলাদারের ছেলে।অপরদিকে একই উপজেলার রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ইউসুফ আলীকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার মুজাহারের ছেলে।

উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।এদিকে শুক্রবার দিনগত রাতে বরিশাল নগরের রুপাতলীস্থ লাল দীঘির পাড় ও পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ সাতজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।এরমধ্যে লালদীঘির পাড় এলাকা থেকে মাদক কারবারি কাসেমসহ চারজনকে এক কেজি গাঁজাসহ এবং পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে সাইফুলসহ তিনজনকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ।এর আগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুরের মোল্লারহাটে অভিযান চালিয়ে ৪৬০ গ্রাম গাঁজাসহ রুস্তম শিকদারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। আটক রুস্তম শিকদার বাকেরগঞ্জের টেংরাখালী গ্রামের জবেদ শিকদারের ছেলে।এ ঘটনায় তার বিরুদ্ধে র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। যা প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র‌্যাব-৮।

Top