বরিশালের হিজলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বরিশালের হিজলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালের হিজলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।পুলিশের সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মূল্যতালিকা ছাড়াই পেঁয়াজসহ বিভিন্ন পণ্য বিক্রি করায় উপজেলার খুন্না বাজারের ব্যবসায়ী গণি সরদার, মো. আবুল, আ. মান্নান ও নূর মোহাম্মদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীরহাটে অভিযান চালিয়ে উৎপাদনের তারিখ, মেয়াদ ও খুচরা মূল্য লেখা ছাড়াই বিস্কুটসহ অন্য খাদ্যপণ্য বিক্রি করায় আফজাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে একই এলাকার মনিরের হোটেলে অভিযান চালিয়ে আলতাফ হোসেন ও আক্তার হোসেনের কাছ থেকে ১৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে তাদের পরিবেশ সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওষুধের দোকানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ মেয়াদোত্তীর্ণ কিনা এবং নির্ধারিত মূল্যের বেশি মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা পরীক্ষা করা হয়। পাশাপাশি ওই সময় উপস্থিত ব্যক্তিদের করোনা ভাইরাস সম্পর্কে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম।

Top