বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।


পাখি আক্তার:বরিশাল শহরের রুপাতলী হাউজিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম (৪২) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে হাউজিং এলাকার ভেতরে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। সেলিম জেলার উজিরপুর উপজেলার আতাহার আলীর ছেলে। কাজের সুবাদে তিনি রুপাতলী লালদীঘিরপাড় এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান,দুপুরে হাউজিং এলাকার ভেতরে একটি বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করছিলেন সেলিম। এ সময় বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Top