বরিশালের বিভাগের তিন জেলায় ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালের বিভাগের তিন জেলায় ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


পাখি আক্তার:বরিশালের বিভাগের তিন জেলায় ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এরমধ্যে বরিশালে সাতজন,পটুয়াখালীতে চারজন ও ঝালকাঠিতে চারজন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাম জানান, পটুয়াখালীর চারজনই চীনা নাগরিক। তারা এদিন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে এলে তাদের সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া বরিশালের সাতজনের মধ্যে চারজন গৌরনদী, দু’জন হিজলা ও একজন বাকেরগঞ্জে আছেন। গৌরনদীর চারজন ইতালিফেরত, হিজলা একজন সৌদিআরব ও অপরজন সিঙ্গাপুর। এছাড়া বাকেরগঞ্জের একজন মালয়েশিয়াফেরত।

ঝালকাঠির চারজনের মধ্যে নেদারল্যান্ডের একজন, সিঙ্গাপুরের একজন ও সৌদি আরবের দু’জন রয়েছেন।যদিও বিদেশ থেকে আসা এসব নাগরিকের শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।তিনি আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

Top