ছারছীনা দরবার শরীফে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

ছারছীনা দরবার শরীফে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।


রফিকুল ইসলাম:ছারছীনা দরবার শরীফে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুক্রবার বাদ জুময়া ছারছীনা দরবার শরীফের স্টেইজে বিশেষ দোয়া ও অনুষ্ঠান পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।দোয়া ও মুনাজাতের পূর্বে হযরত পীর ছাহেব কেবলা বলেন- মানুষের ওপর বালা-মুসিবত বা বিপদ-আপদ তাদের পাপ ও অন্যায়ের কারণে এসে থাকে। এটা এ জন্য আসে যে, তারা যেন ভবিষ্যতে পাপ বা অন্যায় করা থেকে সতর্ক হয়ে যায়। আবার কখনো কখনো মানুষের ঈমানি পরীক্ষাস্বরূপ বালা-মুসিবত এসে থাকে। এতে ধৈর্যধারণে তাদের মর্যাদা বেড়ে যায়। এগুলো আল্লাহ তাআলার রহমত।

তবে যখনই কোনো মানুষের বিপদ-আপদ আসবে তখনই মনে করতে হবে তা নিজের অন্যায়, ভুল বা পাপের কারণেই এসে থাকে। আর এ বিপদ-আপদের পরিপ্রেক্ষিতে বান্দাকে হতে হবে আল্লাহর প্রতি বিনয়ী। চাইতে হবে ক্ষমা দয়াময় প্রভুর কাছে। বিপদ-মুসিবতে বা কোনো জটিল সমস্যা দেখা দিলে বেশি বেশি আল্লাহর স্মরণ করা। কোনোভাবেই ইবাদত-বন্দেগি ও আল্লাহর জিকির থেকে গাফেল না হওয়া। তাই দুনিয়ার সব ধরনের বিপদ-আপদ, বালা-মুসিবতে ধৈর্যের মাধ্যমে আল্লাহর জিকির-আজকার ও তার সাহায্য কামনা করা উচিত। প্রিয়নবি (সাঃ)-এর শিখানো দোয়া পড়াও জরুরি।আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত নিয়মগুলো পালনের মাধ্যমে তাঁর কাছে সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। তেমনিভাবে বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি হযরত পীর ছাহেব কেবলা একটি দোয়া পাঠের পরামর্শ দিয়েছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।
দোয়াটি হলো- আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম। (সুনান আবু দাউদ)বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই। [সুনান আবু দাউদ]এছাড়াও দোয়ায়ে হাসবুনাল্লাহ, দরূদে সাইফুল্লাহ, দোযায়ে ইউনূস ও ইস্তেগফার নিয়মিত পড়ার প্রতি তা’কিদ প্রদান করেন।দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব মাওঃ মির্জা নূরুর রহমান বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওঃ রুহুল আমিন, সোনাকান্দা দরবারের পীর ছাহেব আলহাজ্ব মাওঃ মোঃ মাহমুদুর রহমান হযরত পীর ছাহেব কেবলার ছোট ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওঃ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমূখ।

Top