আমতলীতে করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলীতে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারী দপ্তর প্রধানদের নিয়ে করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক সভা নিবার্হী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিবার্হী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ শংকর প্রসাদ অধিকারী,রিপোটার্র্স ইউনিটি’র সভাপতি হারুন অর রশিদ, প্রেসক্লাব সম্পাদক নুহুউল আলম নবীন প্রমুখ।
সচেনতামূলক সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকতার্- কর্মচারীরা অংশ নেয়।