বরিশালের গৌরনদী উপজেলায় ইতালি প্রবাসী ৪ ব্যক্তিকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বরিশালের গৌরনদী উপজেলায় ইতালি প্রবাসী ৪ ব্যক্তিকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে।


সালেহ আহমেদ:বরিশালের গৌরনদী উপজেলায় ইতালি প্রবাসী ৪ ব্যক্তিকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। তবে তাদের শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ মেলেনি বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন ডা.মনোয়ার হোসেন।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় সিভিল সার্জন জানান, কোয়ারেনটাইনে রাখা ওই প্রবাসীরা ২ মার্চ ইতালির মিলান থেকে বিমানযোগে ঢাকায় আসেন। এরপর তারা বরিশালের গৌরনদীতে নিজ বাড়িতে যান। সেখানে ১০ মার্চের আগ পর্যন্ত তারা অন্য মানুষের সঙ্গে স্বাভাবিকভাবেই মেলামেশা করেন।

স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা ওই প্রবাসীদের সন্ধান পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমকর্তাকে অবহিত করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১০ মার্চ থেকে ওই ৪ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করেন। উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক ও নিরাপত্তার কারণে ৪ জনেরই পরিচয় ও বাড়ির ঠিকানা প্রকাশ করেননি বরিশালের সিভিল সার্জন। কোনোভাবে আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান সিভিল সার্জন মনোয়ার হোসেন।

Top