বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে কমপক্ষে ছয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠান (দোকান) পুড়ে গেছে।ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের উত্তর পাশে বুধবার (১১ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ছয়টি দোকান ও একটি সমবায় সমিতির কার্যালয় পুড়ে গেছে বলে দাবি করেছে স্থানীয়রা।

গৌরনদী ফায়ার স্টেশনের সাব স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।তিনি জানান, একটি ফলের দোকান থেকে এ আগুনের সূত্রপাত এবং আগুনে ৫-৬টি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে তিনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

Top