প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‌ভি‌ডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা, ব‌রিশাল ও গোপালগঞ্জ জোনে নি‌র্মিত ২৫টি সেতু উদ্বোধন করেছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‌ভি‌ডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা, ব‌রিশাল ও গোপালগঞ্জ জোনে নি‌র্মিত ২৫টি সেতু উদ্বোধন করেছেন।


রফিকুল ইসলাম:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‌বৃহস্পতিবার(১২ মার্চ)ভি‌ডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা, ব‌রিশাল ও গোপালগঞ্জ জোনে নি‌র্মিত ২৫টি সেতু উদ্বোধন করেছেন।বৃহস্পতিবার সকাল ১০টায় ব‌রিশাল জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে ভি‌ডিও কনফা‌রে‌ন্সে উপ‌স্থিত‌দের সঙ্গে কথা ব‌লেন তিনি। পরে ওই সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।এ সময় ব‌রিশা‌লের জেলা প্রশাসক ব‌রিশাল অঞ্চ‌লে ব্রিজ নির্মাণ করায় কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। এছাড়াও ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের স্থানীয় একজন শিক্ষ‌কও প্রধানমন্ত্রীর প্র‌তি কৃতজ্ঞতা জানান।

ব‌রিশাল জেলা প্রশাসক কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে জেলা প্রশাসক ছাড়াও ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, ব‌রিশাল ৬ আস‌নের সংসদ সদস্য নাস‌রিন জাহান রত্না, সংর‌ক্ষিত সংসদ সদস্য সৈয়দা ম‌রিনুর নাহার মেরী, বিভাগীয় ক‌মিশনার মো. ইয়া‌মিন হো‌সেন চৌধুরীসহ সুশীল সমা‌জের গণমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।
ব‌রিশাল জো‌নে ব‌রিশাল জেলায় সৌ‌দের খাল সেতু, গয়না ঘাটা সেতু, আশোকা‌ঠি সেতু, রহমতপুর সেতু, রা‌য়েরহাট সেতু, বোয়া‌লিয়া বাজার সেতু, বা‌কেরগঞ্জ সেতু, ঝালকা‌ঠি‌তে কাঠালবা‌ড়ি সেতু ও পি‌রোজপু‌রে বটতলা সেতুর উ‌দ্বোধন ক‌রেন।ও‌য়েস্টার্ন বাংলা‌দেশ ব্রিজ ইম্প্রুভ‌মেন্ট প্র‌জে‌ক্টের আওতায় সড়ক ও জনপথ অ‌ধিদপ্তর, সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণালয় এবং জাইকার অর্থায়‌নে প্রকল্প‌টি বাস্তবায়ন ক‌রে। এর কার‌ণে এই অঞ্চ‌লের অর্থ‌নৈ‌তিক কর্মকাণ্ড, যোগা‌যোগ ব্যবস্থায় গ‌তি আস‌বে ব‌লে ম‌নে ক‌রেন সং‌শ্লিষ্টরা।

Top