১৩ মার্চ বিকাল ৫টা থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

১৩ মার্চ বিকাল ৫টা থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধি: বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশি নাগরিক দের ১৩ মার্চ বিকাল ৫ টা থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তবে ভারতীয় নাগরিক দের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। এবং দু দেশের মধ্যে আমদানি রপ্তানি সচল থাকবে।শুক্রবার( ১৩ মার্চ) বিকাল সাড়ে ৫ টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি নাগরিক দের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তবে ভারতীয় নাগরিক দের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই।জানা যায়, বর্তমানে ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, করোনা ভাইরাস রোধে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনে এক চিঠিতে জানিয়েছে আগামী ১৩ মার্চ বিকাল ৫টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যে সব বাংলাদেশি নাগরিক ১৩ মার্চ বিকাল ৫ টার আগে ভারতে প্রবেশ করবে তারাই আবার দেশে ফিরতে পারবে।তিনি আরো জানান, শুধুমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থায় কর্মরতরা ভারতে প্রবেশ করতে পারবে। এছাড়া ভারতীয় নাগরিক দের বাংলাদেশ প্রবেশে কোনো নিষেধাজ্ঞা জারি করিনি বাংলাদেশ সরকার। শুরু মাএ চিন,ইরান,ইতালি ও দক্ষিন করিয়ার নাগরিক দের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইনসেরে জেমী জানান, এখনো পর্যন্ত আমদানি রপ্তানি সাভাবিক রয়েছে। আমাদের কাছে আমদানি রপ্তানি বন্ধের কোনো নির্দেশনা আসেনি১৩ মার্চ বিকাল ৫টা থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারিমোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধি: বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশি নাগরিক দের ১৩ মার্চ বিকাল ৫ টা থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তবে ভারতীয় নাগরিক দের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। এবং দু দেশের মধ্যে আমদানি রপ্তানি সচল থাকবে।

শুক্রবার( ১৩ মার্চ) বিকাল সাড়ে ৫ টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি নাগরিক দের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তবে ভারতীয় নাগরিক দের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই।জানা যায়, বর্তমানে ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, করোনা ভাইরাস রোধে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনে এক চিঠিতে জানিয়েছে আগামী ১৩ মার্চ বিকাল ৫টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যে সব বাংলাদেশি নাগরিক ১৩ মার্চ বিকাল ৫ টার আগে ভারতে প্রবেশ করবে তারাই আবার দেশে ফিরতে পারবে।তিনি আরো জানান, শুধুমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থায় কর্মরতরা ভারতে প্রবেশ করতে পারবে। এছাড়া ভারতীয় নাগরিক দের বাংলাদেশ প্রবেশে কোনো নিষেধাজ্ঞা জারি করিনি বাংলাদেশ সরকার। শুরু মাএ চিন,ইরান,ইতালি ও দক্ষিন করিয়ার নাগরিক দের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইনসেরে জেমী জানান, এখনো পর্যন্ত আমদানি রপ্তানি সাভাবিক রয়েছে। আমাদের কাছে আমদানি রপ্তানি বন্ধের কোনো নির্দেশনা আসেনি।

Top