রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি)খণ্ডকালীন শিক্ষকতা অব্যাহত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি)খণ্ডকালীন শিক্ষকতা অব্যাহত


আলোকিত বার্তা:রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি)খণ্ডকালীন শিক্ষকতা অব্যাহত রেখেছেন বিশিষ্ট পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়, এর আগে জাহাঙ্গীরনগর, নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে সুনাম অর্জনকারী হাছান মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের আমন্ত্রণে খণ্ডকালীন শিক্ষক হিসেবে গত আগস্ট থেকে সম্মান শেষবর্ষের ‘ইভল্যুশন অ্যান্ড আর্থস বায়োস্ফিয়ার’ কোর্স পরিচালনা করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে একই বিভাগের শেষ বর্ষের বিশ্ব জলবায়ু পরিবর্তন কোর্স পরিচালনা করছেন তিনি।

এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স- এই তিন বিষয়ে মাস্টার্স করেন হাছান মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বেলজিয়ামের ‘ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস’ থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভিার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বিষয়ে মাস্টার্স করেন তিনি। এরপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবেও কাজ করেন তিনি।

অতিথি বক্তা হিসেবে একটি ক্লাস নেয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেয়ার আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন হাছান মাহমুদ।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ড. হাছান মাহমুদ একই সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনরত। এর আগে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দীর্ঘ ৭ বছর কাজ করেন তিনি।

Top