মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে


সালেহ আহমেদ:মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে বরিশাল শহরে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে শহরের কাউনিয়া ও হাসপাতাল রোড এলাকায় বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে শিল্পী বেকারিকে পাঁচ হাজার টাকা, ভাগ্য লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা ও বাসুর মিষ্টির দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া মূল্য তালিকা না থাকায় শওকত স্টোরকে দেড় হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ লাচ্ছি বিক্রি বা বিক্রির প্রস্তাব করায় মুন্নি জেনারেল স্টোরকে তিন হাজার টাকা এবং বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রি মূল্য না থাকায় বধূয়া জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Top