মির্জাগঞ্জে দেশীয় মাছ উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

মির্জাগঞ্জে দেশীয় মাছ উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:নিরাপদ মাছে ভরবো দেশ,মুজিববর্ষে বাংলাদেশ’- এ ¯েøাগানকে সামনেরেখে মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছোট ছৈলাবুয়া
খালে বেআইনি জাল উচ্ছেদের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকল চারটায়উপজেলার ছোট ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনেঅনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.সরোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার মো. জাহাঙ্গীর মিয়া। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারহোসেন বাবুল মল্লিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদকমোঃ ফারুক হোসেন খান, ছোট ছৈলাবুনিয়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন ও জেলে প্রতিনিধি মোঃআকাব্বর আলী প্রমূখ।

ইউএনও মো. সরোয়ার হোসেন বলেন,ছোট ছৈলাবুনিয়া খালসহ উপজেলারসকল খালকে অবৈধ চাক ও খুটা জাল মুক্ত করা হবে।তাই আপনারা যারা জেলেপেশায় আছেন সবাইকে এসব বিষয়ে সচেতন হতে হবে।জেলেরা সচেতনহলে এ খালে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধি পাবে।মাছের বংশ বৃদ্ধি পেলে এর সুফলতো আপনারা ভোগ করবেন। যাতে কোন জেলে এ খালে অবৈধ জাল না ফেলতেপারে সে লক্ষে আপনারা উপজেলা মৎস্য অফিসার এবং আমাকে(ইউএনও)অবহিত করবেন।

Top