বিদেশি মদের চালানসহ বিশম্ভপুরে মাদক কারবারী আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বিদেশি মদের চালানসহ বিশম্ভপুরে মাদক কারবারী আটক


সুনামগঞ্জ প্রতিনিধিঃ বিদেশি মদের চালান ও চোরাই মোটরসাইকেলসহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মঞ্জিলমিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।বুধবার আলামত সহ ওই মাদক ব্যবসায়ীকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করাহয়েছে। আটককৃত মঞ্জিল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উওর কাপনা গ্রামের জালালমিয়ার ছেলে।

জানা গেছে, র‍্যাব-৯ সিলেটের সিপিসি-৩,সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আনোয়ারহোসেনের নেতৃত্বে উপজেলার মহাকুড়া গ্রামের নতুন সড়কে মাদক ক্রয়-বিক্রয়কালে মঙ্গলবার গভীর রাতের‍্যাবের একটি চৌকস টিম বিদেশি মদের চালানসহ মঞ্জিলকে আটক করেন।এ সময় তার হেফাজত হতে ৪৫ বোতল বিদশি মদ,একটি চোরাই ভারতীয় গ্রামার মোটরসাইকেল তিনটি সিমসহদুটি মোবাইল ফোন সেট ও মাদক বিক্রির নগদ সাড়ে ১০ হাজার টাকা জব্দ করা হয়।

Top