বরিশালের হিজলায় ঢাকাগামী এমভি কোকো-১ লঞ্চে অভিযান চালিয়ে দেড়শত মণ জাটকাসহ অন্যান্য ছোটমাছ জব্দ
রফিকুল ইসলাম:বরিশালের হিজলায় ঢাকাগামী এমভি কোকো-১ লঞ্চে অভিযান চালিয়ে দেড়শত মণ জাটকাসহ অন্যান্য ছোটমাছ জব্দ করেছে নৌ-পুলিশ।বুধবার (১১ মার্চ)দিনগত রাতে হিজলা উপজেলাধীন ধূলখোলা ঘাটে এ অভিযান চালায় নৌ-পুলিশ।
তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নৌ-পুলিশের পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।তিনি জানান, লঞ্চটি বরিশালের ভাষানচর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।