শিল্পনগরী ছাতকে ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

শিল্পনগরী ছাতকে ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের শিল্পনগরী ছাতক উপজেলায় আট শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট সহ দেলোয়ার হোসেন নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব।বুধবার বিকেলে আরমতসহ ওই মাদক ব্যবসায়ীকে ছাতক থানায় সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করাহয়েছে। আটককৃত দেলোয়ার সুনামগঞ্জের প্রবাসী অধুষ্যিত ও শিল্পনগরী ছাতক উপজেলার উরর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

বুধবার বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩,সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের একটি ফিলিংষ্টেশন সামনে থেকে ইয়াবার চালানসহ দেলোয়ারকে আটক করেন।এ সময় তার হেফাহত হতে বিশেষ প্যাকেটে রাখা ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি সিমকার্ড,একটি মোবাইল ফোন সেট ও ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

Top