সুবিধাবঞ্চিত মেধাবী ৩৫ শিক্ষার্থীরা পেলেন শিক্ষাবৃত্তি - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

সুবিধাবঞ্চিত মেধাবী ৩৫ শিক্ষার্থীরা পেলেন শিক্ষাবৃত্তি


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃতালতলীতে সুবিধাবঞ্চিত ৩৫ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।বুধবার(১১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কক্ষে বসে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তির টাকা বিতারণ করা হয়।উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে শিক্ষাবৃত্তির আওতায় সুবিধাবঞ্চিত গরীব ও মেধাবী ৩৫ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এ সময় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতারণ করেন উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সেলিম মিঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল আহসানসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top