শার্শা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

শার্শা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত


বেনাপোল প্রতিনিধি: ১৭ মার্চ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,জাতীয় শিশু দিবস ২০২০,২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ বর্ণিল আকারে পালন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ মামুন খান, শার্শা থানার ওসি আতাউর রহমান, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার সব সরকারি কর্মকর্তারা।

Top