মাদক কারবারি যদি মাটির নিচেও থাকে আমরা তাকে তুলে আনতে সক্ষম - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

মাদক কারবারি যদি মাটির নিচেও থাকে আমরা তাকে তুলে আনতে সক্ষম


আলোকিত বার্তা:বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খায়রুল আলম বলেছেন,মাদক কারবারি যদি মাটির নিচেও থাকে আমরা তাকে তুলে আনতে সক্ষম, তথ্য দিয়ে সহায়তা করুন।মঙ্গলবার (১০ মার্চ) এয়ারপোর্ট থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় উপ-কমিশনার (উত্তর) মো. খায়রুল আলম বলেন, আমি আমার এলাকায় কোনো নয়ন বন্ড তৈরি হতে দেবো না। কোথাও কোনো অপরাধ দানা বাঁধার পূর্বেই আমাদের পর্যায়ক্রমে অবগত করতে পারেন, আমরা যদি আপনাদের সেবা নিশ্চিত করতে কোনো প্রকার গাফিলতির কারণ হই এই ওপেন হাউজ ডে-তে আপনার অভিযোগ সকলের সামনে উপস্থাপন করতে পারবেন। সেবা প্রাপ্তিতে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেনের প্রয়োজন হয় না, আপনাদের রাজস্বের টাকায় বেতন-রেশন দেয়া হয়, আপনাদের আস্থার সংকট দূরীকরণের মাধ্যমে চাহিদা অনুযায়ী সেবা পৌঁছাতে।

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন, থানায় সেবা নেয়ার জন্য কেউ কোনো প্রকার দালালদের শরণাপন্ন হবেন না, এ থানায় দালাল বাটপারের কোনো জায়গা নেই, পুলিশি সেবা পেতে ঘুষের কোনো সুযোগ নেই।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার ট্রান্সপোর্ট অ্যান্ড এয়ারপোর্ট জোন মো. রবিউল ইসলাম শামীম, এয়ারপোর্ট থানার পরিদর্শক (অপারেশন) মো. মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Top