বরিশালে বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে নগরের ফলপট্টি, চকবাজার ও মহসিন মার্কেটে এ অভিযান পরিচালানা করা হয়।অভিযানে নগরের ফলপট্টি এলাকার রাজু মিয়া ও সাইদুর রহমানকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মহসিন মার্কেটের মো. পারভেজকে ২০ হাজার টাকা ও চকবাজার এলাকার জেলা পরিষদ মার্কেটের ফজলুল হককে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নগরের অন্যতম ব্যস্ততম এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একাধিক ক্রেতা ভ্রাম্যমাণ আদালতের কাছে সরাসরি অভিযোগ করেন। করোনা ভাইরাসকে পুঁজি করে অধিক দামে ২০ থেকে ৩০ টাকার মাস্ক ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রয় করছেন দোকানীরা। অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় চার দোকান মালিককে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সচেতন করা হয়। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রসিকিউটিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মহানগর পুলিশের একটি দল।জেলা প্রশাসক অজিয়র রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাতে করোনা ভাইরাসকে পুঁজি করে নিদিষ্ট দামের চেয়ে বেশি দামে মাস্কসহ অন্যান্য পণ্য বিক্রয় করতে না পারে।

Top