তাহিরপুরে শিশুর হাতের কব্জি কেটে নেওয়ার চেষ্টা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

তাহিরপুরে শিশুর হাতের কব্জি কেটে নেওয়ার চেষ্টা


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পুর্ব শত্রুতার জেরে তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে পাটাবুকা গ্রামের মঈনুল (১০) নামে এক শিশুর হাতের কব্জি কাস্তে দিয়ে কেটে নেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এই নেক্ষার জনক ঘটনাটি ঘটিয়েছেন পার্শ্ববর্তী জীবনপুর গ্রামের আহাদ নুর নামের এক নেশাগ্রস্থ যুবক।আহত মঈনুলকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা:সুমন বর্মন। শিশু মঈনুলের বড় ভাই দিলোয়ার হোসেন জানান, সোমবার সন্ধ্যায় গরুর ঘাস কাটার জন্য ছোট ভাই মঈনুল হাওরে যায়। 

এ সময় পুর্ব শত্রুতার জের ধরে  আমাদের পাশের গ্রামের আহাদ নুর ছোট ভাইকে একা পেয়ে ঘাস কাটার কাস্তে দিয়ে তার হাতের কব্জি কেটে নেওয়ার চেষ্টা করে। ছোট ভাইয়ের চিৎকারে আমরা এগিয়ে গেলে আহাদ নুর দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য শিমুল আহমেদ জানান,যে ঘটনাটি ঘটিয়েছে সে সবসময় নেশাগ্রস্ত থাকে। এলাকায় এ রকম আরো অনেক ঘটনা ঘটিয়েছে সে। তাহিরপুর থানার ওসি তদন্ত  মো: শফিকুল ইসলাম  জানান,ঘটনার অভিযোগ পেয়ে আমরা ব্যাবস্থা গ্রহণ করব।

Top