বিয়ের প্রলোভনে এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বিয়ের প্রলোভনে এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের


পাখি আক্তার:গৌরনদীতে বিয়ের প্রলোভনে এক তালাকপ্রাপ্ত নারীকে(২৭)ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার ওই নির্যাতিতার মা বাদী হয়ে একমাত্র অভিযুক্ত জুয়েল কাজীকে আসামি করে মামলা করেছেন। জুয়েল আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের মৃত কিরু কাজী’র ছেলে।আজ রবিবার দুপুরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীা সম্পন্ন হয়। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, তালাকপ্রাপ্ত ওই নারী ও তার ১০ বছরের কন্যা সন্তানকে নিয়ে গত তিন বছর ধরে গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে দাদন মিয়ার বাসায় ভাড়া থাকছেন। এ সুযোগে জুয়েল ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

বিয়ের প্রলোভন দেখিয়ে জুয়েল কিছু দিন ধরে ওই নারীকে ধর্ষণ করে আসছিলেন। সবশেষ গত ২ ফেব্রুয়ারি ওই নারীকে ধর্ষণ করেন জুয়েল।আজ রবিবার দুপুরে শেরেবাংলা মেডিকেলে ওই নারীর ডাক্তারি পরীা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়। মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

Top