বরিশালের উজিরপুরে কৃষি প্রধান এলাকায় অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বরিশালের উজিরপুরে কৃষি প্রধান এলাকায় অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে।


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরে কৃষি প্রধান এলাকায় অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে।পরিত্রাণ চেয়ে বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানাযায়,উপজেলার গুঠিয়া ইউনিয়নের “সাইনবোর্ড” স্টেশনের দক্ষিণ পাশে খাল অবৈধভাবে দখলকরে দোকান ঘর নির্মাণ করছে স্থানীয় স্বার্থান্বেষী মহল।এব্যাপারে এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে স্বার্থান্বেষী মহলটি। সূত্রে জানাযায় স্থানীয় মোঃরোমান হাওলাদার,কুদ্দুস ফকির,মোঃশাহজাহান হাওলাদার, মোঃসিদ্দিকহাওলাদার,জামাল,তাহের আলী হাওলাদার,এনাম খান’র নেতৃত্বে অবৈধ ভাবে খাল দখলকরে দোকান ঘর নির্মানের কাজ চলছে।উল্লেখ্য,”সাইনবোর্ড ” স্টেশনে সপ্তাহে ৩ দিন এলাকায় জন্মানো সবজি বিক্রির হাট বসে। এ এলাকার সবজির কদর রয়েছে বরিশাল নগরীসহ গোটা দক্ষিণাঞ্চলে। ডহরপাড়া, চাংগুরিয়ার, শিব নগরকাঠি, বৈরকাঠি, পঞ্চগ্রাম, নারায়নপুর, দোশতিনা এলাকার উৎপাদিত সবজি সাইনবোর্ড স্টেশনে বিক্রি হয়।

বরিশাল স্বরূপকাঠি মহাসড়কে এ স্টেশনটি হতে বরিশাল শহরে দ্রুত সবজি পৌঁছে যায়। উক্ত খালটি অবৈধ দখলদারদের হাতে চলেগেলে কৃষক ও কৃষির অপুরনীয় ক্ষতি হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।এলাকাবাসী আরো জানান, কয়েক বছর পূর্বে স্থানীয় এক ব্যক্তি উক্ত খালদখল করে ভবন নির্মাণ করতে গেলে সড়ক ও জনপদের হস্তক্ষেপে নির্মাণ কাজ স্থগিত রয়েছে। তাছাড়া কয়েক বছর পূর্বে উক্ত স্টেশনের যাত্রী ছাউনি দখলে নেয়ার চেষ্টা চালিয়েছিলো এ মহলটি। প্রশাসনের হস্তক্ষেপে সে চেষ্টা ব্যর্থ হয়েছিলো।
খালটি দখল হয়ে গেল কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সৌন্দর্য হারাবে সাইনবোর্ড স্টেশনের জামে মসজিদটি। এলাকাবাসী আরো জানান, খাল রক্ষার্থে সড়ক ও জনপথ বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে।

Top