মা হোটেল,আব্দুর রাজ্জাক হোটেল,মায়ের দোয়া হোটেল ও আল্লাহের দান বিরিয়ানি হাউজকে জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

মা হোটেল,আব্দুর রাজ্জাক হোটেল,মায়ের দোয়া হোটেল ও আল্লাহের দান বিরিয়ানি হাউজকে জরিমানা


পাখি আক্তার:অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে বরিশালের চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি খাবার হোটেলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৯ মার্চ) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান,

অস্বাস্থ্যকর ও নেংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যের সঙ্গে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অভিযোগে খেয়াঘাট এলাকার মা হোটেল,আব্দুর রাজ্জাক হোটেল,মায়ের দোয়া হোটেল ও আল্লাহের দান বিরিয়ানি হাউজকে তিন হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সুপারেনটেনডেন্ট মো.শহিদুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Top